০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে ১০ নং আটুলিয়া ইউনিয়ন বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত

শ্যামনগর প্রতিনিধি:
  • Update Time : ০৭:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১৬ Time View

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সুলাইমান কবীর এবং সদস্য সচিব আলহাজ্ব আশেক ই-লাইহি মুন্না যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন দেন।

নবগঠিত এই কমিটিতে বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব কালাম মোড়লকে আহ্বায়ক এবং দূরদর্শী নেতা আসাদুজ্জামান মিঠুকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আইয়ুব আলী এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন প্রকৌশলী গাজী আব্দুর রব বাপ্পি।

এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন দলীয় রাজনীতির পরিচিত মুখ জি এম হাবিবুল্লাহ, রবিউল ইসলাম, মাস্টার নাসির উদ্দিন, ফিরোজ মামুন মুন্না, আব্দুর রহমান, বাবর আলী এবং গোলাম হোসেন মুকুল। এই শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি দলের ত্যাগী ও পরীক্ষিত আরও ২০ জন নেতাকে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে মোট ৩১ সদস্যের এই শক্তিশালী কমিটি গঠন করা হয়।

উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই নতুন ও গতিশীল কমিটির মাধ্যমে আটলিয়া ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে। তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন ও দলীয় কর্মসূচি সফল করতে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।

নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব জানান, দল তাদের ওপর যে আস্থা রেখেছে, তার মর্যাদা রক্ষায় তারা বদ্ধপরিকর। খুব দ্রুত সময়ের মধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে সভা করে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

শ্যামনগরে ১০ নং আটুলিয়া ইউনিয়ন বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত

Update Time : ০৭:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬