০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটুলিয়ায় দুর্গা মন্দির পরিদর্শনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বাপ্পি

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৬:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ৬৯ Time View

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ বড়কুপ নদীর পাড় সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন আটুলিয়া ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ইঞ্জিনিয়ার গাজী আব্দুর রব বাপ্পি।

সম্প্রতি তিনি আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আল-আমিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মন্দিরটি পরিদর্শনে যান। এ সময় মন্দিরের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মন্দির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন ইঞ্জিনিয়ার গাজী আব্দুর রব বাপ্পি।

স্থানীয়রা জানান, এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে ইঞ্জিনিয়ার গাজী আব্দুর রব বাপ্পি স্থানীয়ভাবে পরিচিত মুখ। মন্দির পরিদর্শনের সময়ও তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

ইঞ্জিনিয়ার গাজী আব্দুর রব বাপ্পির সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য জিএম আবুল বাসার মেম্বার, আহ্বায়ক কমিটির সদস্য ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং আটুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ জনি।

এছাড়াও আটুলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বুলবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আটুলিয়া ইউনিয়ন তাঁতি দলের আহ্বায়ক আব্দুর রউপ গাজী, যুবদলের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. বিলাল হোসেন, মো. সোহেল ইসলাম, মো. মনির হোসেন, মোহাম্মদ সাঈদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্দির পরিদর্শন শেষে ইঞ্জিনিয়ার গাজী আব্দুর রব বাপ্পি বলেন, আটুলিয়ার মাটিতে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। এই সম্প্রীতি ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

আটুলিয়ায় দুর্গা মন্দির পরিদর্শনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বাপ্পি

Update Time : ০৬:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬