০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আটুলিয়ায় তাঁতী দলের নবগঠিত কমিটি উপলক্ষে আনন্দ মিছিল

রিপোর্টঃ রায়হান কবির।
  • Update Time : ০৬:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯১ Time View

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন তাঁতী দলের নবগঠিত কমিটি গঠন উপলক্ষে আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি নবগঠিত কমিটির আহ্বায়ক গাজী আব্দুর রউফের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সদস্য সচিব রউফ শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে তাঁতী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আটুলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবুল কালাম মোড়ল।

বক্তব্যে তিনি বলেন, দলের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পারস্পরিক সমন্বয় ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করতে হবে।

এ সময় আটুলিয়া ইউনিয়ন তাঁতী দলের নবগঠিত কমিটি গঠনের জন্য জেলা তাঁতী দল ও শ্যামনগর উপজেলা তাঁতী দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তিনি।

আনন্দ মিছিলে তাঁতী দলের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

আটুলিয়ায় তাঁতী দলের নবগঠিত কমিটি উপলক্ষে আনন্দ মিছিল

Update Time : ০৬:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬