০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা প্রতিনিধি
  • Update Time : ০৭:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ Time View

“সাক্ষরতা অর্জন করি, আলোকিত জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ঝিকরগাছার যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়ালীয়ার রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল, তৌহিদুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষিত ও দক্ষ জাতি গঠনের পূর্বশর্ত হলো সাক্ষরতা। নিরক্ষরমুক্ত সমাজ গঠনের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। শিশুদের পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থী ও প্রাপ্তবয়স্কদেরও সাক্ষরতার আওতায় এনে মানবসম্পদ উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ছিল— **“Literacy for people, the planet and prosperity”** অর্থাৎ “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”।

অনুষ্ঠান শেষে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬