০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় গভীর রাতে সিঁধ কেটে অটোভ্যান চুরি

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : ০৭:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৭ Time View

নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী হিন্দুপাড়ায় গভীর রাতে সিঁধ কেটে একটি ব্যাটারিচালিত অটোভ্যান চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. ফরিদুল ইসলাম (কালা)-এর বাবা খুটামজি জানান, গভীর রাতে দুর্বৃত্তরা তাঁদের মাটির ঘরের মেঝেতে সিঁধ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে ঘরে রাখা ব্যাটারিচালিত অটোভ্যানটি চুরি করে নিয়ে যায়।

সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের মেঝেতে সিঁধ কাটার গর্ত দেখতে পান। পরে ঘরে রাখা অটোভ্যানটি না থাকায় চুরির বিষয়টি নিশ্চিত হন তাঁরা।

অটোভ্যানটি হারিয়ে পরিবারটি চরম বিপাকে পড়েছে। কারণ, অটোভ্যানটি ছিল ফরিদুল ইসলামের পরিবারের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান অবলম্বন।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় এর আগেও চুরির ঘটনা ঘটেছে। ২০২৫ সালের শেষের দিকে এবং এর আগের ও পরের মাসে পৃথক ঘটনায় পাঁচটি গরু চুরি হয়েছে বলে স্থানীয়রা জানান। চুরি যাওয়া গরুগুলোর মালিক ছিলেন মো. মেনা ইসলাম, মিনা রানী,কল্পনা রানী, গোপাল সাধু (কবিরাজ) ও অনিছা বেগম।

পরপর এসব চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসী রাতের নিরাপত্তা জোরদার এবং চুরি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবারটি চুরি যাওয়া অটোভ্যানটি দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

জলঢাকায় গভীর রাতে সিঁধ কেটে অটোভ্যান চুরি

Update Time : ০৭:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬