মায়ের কোলছাড়া বুনো হাতির ছানা: উদ্ধার করে চলছে নিবিড় চিকিৎসা
- Update Time : ০৮:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
- / ৪২ Time View

চট্টগ্রামের লোহাগাড়ার বনাঞ্চল সংলগ্ন লোকালয় থেকে গভীর রাতে একটি বুনো হাতির দলছুট ও অসুস্থ শাবক (ছানা) উদ্ধার করা হয়েছে। মায়ের কোলছাড়া হয়ে পড়া অত্যন্ত দুর্বল ও আঘাতপ্রাপ্ত এই হাতিশাবকটিকে বাঁচাতে বন বিভাগ ও ভেটেরিনারি চিকিৎসকদের একটি বিশেষ দল নিবিড় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,গত মঙ্গলবার দিবাগত রাতে কলাগাছ খেতে হাতির পালটি বনাঞ্চল থেকে লোকালয়ে আসে। মধ্যরাতের দিকে পালটি আবার বনে ফিরে যায়। বুধবার সকালে কৃষকেরা জমিতে গিয়ে শাবকটিকে দেখতে পান। অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল হওয়ায় সেটি ঠিকমতো হাঁটতেও পারছিল না। পরে স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দেন। ধারণা করা হচ্ছে, দলছুট হয়ে পড়ায় শাবকটি মায়ের দুধ পান করতে পারেনি। বয়স কম হওয়ায় অন্য খাবারও ঠিকমতো খেতে না পেরে দুর্বল হয়ে পড়ে।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাবকটিকে উদ্ধার করা হয়। শাবকটির কানের পাশে ক্ষত রয়েছে। অসুস্থ হয়ে পড়ায় হাতির পালটি সেটিকে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে











