রামপালে চার লেন সড়কের দাবিতে মানববন্ধন, মরহুম হাফেজ এবারত আলীর প্রতি শোক প্রকাশ
- Update Time : ১২:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ১৭ Time View

বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা চৌরাস্তা মোড়ে খুলনা-মোংলা মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন ও শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টায় ইসলামাবাদ বড়বাড়ি হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সড়ক দুর্ঘটনায় নিহত ইসলামাবাদ বড়বাড়ি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত বড় হুজুর ও শত শত হাফেজের ওস্তাদ মরহুম হাফেজ এবারত আলীর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা খুলনা-মোংলা মহাসড়ক দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানান।
বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ এই মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত চার লেন সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি। মানববন্ধনে উপস্থিত সবাই “নিরাপদ সড়ক চাই, দ্রুত চার লেন সড়ক চাই” স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

























