বুনাগাতী ডিগ্রি কলেজে ভাতা বৃদ্ধি এবং শিক্ষকদের উপর বর্বরতার কারণে লাগাতার কর্মবিরতি পালন করছে, চলছে র্যলি
- Update Time : ১০:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ২২৫ Time View

বুনাগাতী ডিগ্রী কলেজে এমপিভুক্ত শিক্ষকদের ২০% বাড়িভাড়া,,
১৫০০ টাকা চিকিৎসা ভাতা উৎসব ভাতা বৃদ্ধি যৌক্তিক দাবি এবং শিক্ষকদের উপর বর্বরতার কারণে লাগাতার কর্মবিরতি পালন করছে।
এ সময় বুনাগাতি ডিগ্রী কলেজের সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম ইসলাম স্যার আরো বলেন ২০% বাড়ি ভাড়ার দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের কর্ম বিরতি চলবে।
যদি 20% বাড়িভাড়ার দাবি মেনে না নেওয়া হয়,, পরবর্তীতে ৪৫% বাড়ি ভাড়ার দাবি নিয়ে তারা কর্মবিরতি অনশন করবে।
তিনি আরো বলেন, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং উৎসব ভাতা বৃদ্ধি করতে হবে।
তাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত তাদের এ কর্মবিরতি অব্যাহত থাকবে।
এই র্যালিকে ঘিরে আজ বুনাগাতি ডিগ্রি কলেজে কোন ক্লাস নেওয়া হয়নি,, তাদের দাবি না মেনে না নেওয়া পর্যন্ত তারা কোন শিক্ষকই ক্লাসে ফিরবে না।
শিক্ষার্থীদের মনে চলছে আশঙ্কা
কবে আবার নতুন করে তারা ক্লাসে ফিরবে।


























