মাদকের বিষদাঁত উপড়ে ফেলার ডাক: ব্রাহ্মণবাড়িয়ায় ‘শরীফপুর একতা সংগঠন’-এর গর্জন
- Update Time : ০৫:৪৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ২৯ Time View

ব্রাহ্মণবাড়িয়া, ২৪ এপ্রিল ২০২৬ (শুক্রবার):বিকাল৪.৩০
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪টায় পশ্চিম মেড্ডা চকবাজার এলাকায় আল-আকসা মসজিদ সংলগ্ন স্থানে শরীফপুর একতা সংগঠনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শহর ১ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরে আলম সিদ্দিকী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি জনাব জুয়েল মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও সম্ভাব্য কাউন্সিল প্রার্থী মো: বকুল মিয়া, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ওয়াকিউর রহমান ওয়াকি, গণ-অধিকার পরিষদ এর সিনিয়র সহ-সভাপতি মো: হাসানুর রহমান উবাইদুল্লাহ,
সাংগঠনিক সম্পাদক- জেলা ভেকু মালিক সমিতি জনাব: মো:- মাসুম রানা, সৈয়দ আসানুর রহমান, সৈয়দ আজিজুল রহমান, মো: শামীম মিয়া, জুবায়ের নূর, মো: নুরুল্লাহ, আব্দুল্লাহ মিয়া, শরীফপুর একতা সংগঠনের মুখপাত্র-মুজাহিদ আলম,
সমাজসেবক- মো:- নূরে আলম,
ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী এবং ‘মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান পুস্প।
এছাড়াও সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ রাসেল মিয়া, সুমন মিয়া, রুবেল মিয়া, সেলিম মিয়া, সজীব আহমেদ, বোরহান মিয়া, আব্দুল্লাহ বাবু, হিমেল মিয়া, শিপন আহমেদ, মুশিক রহমান, আরিফ ইসলাম, নূরে সিফাত, জুনায়েদ, ইমনসহ অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি বলে তারা উল্লেখ করেন।সমাবেশে স্থানীয় বিপুল সংখ্যক জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।



















