১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল কর্মীসহ নিহত ২, আহত ৩

মো: নওশাদ ভূঁইয়া জেলা প্রতি নিধি
  • Update Time : ০৬:৩৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / ১৪০ Time View

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের কর্মীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত রিমনসহ আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাধিকা–নবীনগর সড়কের নারুই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে রাহিম ইসলাম রাব্বি (২৭) এবং শ্রীরামপুর এলাকার মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যার দিকে নারুই ব্রিজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এন-ই আবেদীন সিফাত আহতদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রাব্বি ছাত্রদলের একনিষ্ঠ কর্মী ছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত হাসপাতালে ছুটে যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নবীনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল কর্মীসহ নিহত ২, আহত ৩

Update Time : ০৬:৩৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬