সাতক্ষীরার ৬টি ফিডারে আগামীকাল ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে
- Update Time : ১১:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ১৪৪ Time View

সাতক্ষীরার পাটকেলঘাটাসহ মোট ৬টি ফিডারে আগামীকাল মঙ্গলবার (১৪ জুলাই) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্মাণাধীন আলিপুর সুইচিং স্টেশনের সোর্স লাইনের তার পরিবর্তন, সড়ক ও জনপদের লাইন শিফটিং এবং গ্রীডের ৩৩ কেভি লাইন শিফটিং কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার এক জরুরি নোটিশে এই তথ্য নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (ইএন্ডসি) মোঃ রাসেল শরীফ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ১৪ জুলাই, রোজ মঙ্গলবার সকাল ৮:০০ ঘটিকা হতে বিকাল ৬:০০ ঘটিকা পর্যন্ত নিম্নোক্ত ৩৩ কেভি ফিডারগুলো সম্পূর্ণ সাট ডাউন (বন্ধ) থাকবে:
পাটকেলঘাটা ফিডার, কালিগঞ্জ (শ্যামনগর) ফিডার, কলারোয়া ফিডার, দেবহাটা ফিডার, কাজিরহাট ফিডার, আশাশুনি ফিডার,
দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সম্মানিত গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সাথে গ্রাহকদের অগ্রিম প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জিএম মহোদয়ের নির্দেশক্রমে ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং ও এসএমএসের মাধ্যমে গ্রাহকদের অবহিত করার কাজ চলছে।


























