০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনিতে মাদক ও জুয়া প্রতিরোধে ২০ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক রাজিব, সদস্য সচিব সাঈদুল

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
  • Update Time : ০১:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ৭৯ Time View

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নকে মাদক ও জুয়ার করাল গ্রাস থেকে মুক্ত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। অত্র এলাকার স্থানীয় গণমান্য ব্যক্তিদের পরামর্শ, দীর্ঘ আলোচনা এবং সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ২০ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী ‘মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়েছে।

গতকাল ২৪ আগস্ট সোমবার এলাকার সচেতন যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে বিশিষ্ট সমাজসেবক এনামুল হক রাজিব-কে আহ্বায়ক এবং সুপরিচিত স্বেচ্ছাসেবী মোঃ সাঈদুল ইসলাম-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. ইমরান নাজির এবং সিনিয়র যুগ্ম সচিব হিসেবে আব্দুল হান্নান মনোনীত হয়েছেন। এছাড়া যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করবেন মনিরুজ্জামান রিপন ও নাজমুল হুদা।

এলাকাবাসী জানান, প্রতাপনগর ইউনিয়নে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এই উদ্যোগ। কমিটি গঠনের পর থেকেই এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও উদ্দীপনা দেখা গেছে।

এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতাপনগর ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী বলেন, “মাদক ও জুয়া একটি সমাজকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খায়। এলাকার যুবসমাজ ও গণমান্য ব্যক্তিরা যেভাবে স্বেচ্ছাশ্রমে এই প্রতিরোধ কমিটি গঠনে এগিয়ে এসেছেন, তা সত্যিই প্রশংসনীয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই কমিটিকে সব ধরনের সহযোগিতা করা হবে।

চেয়ারম্যানের পাশাপাশি এলাকার বিভিন্ন শিক্ষক, ইমাম এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

নবগঠিত কমিটির আহ্বায়ক এনামুল হক রাজিব এবং সদস্য সচিব মোঃ সাঈদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, “আমাদের লক্ষ্য একটাই—প্রতাপনগরকে সম্পূর্ণ মাদক ও জুয়ামুক্ত করা। আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রতিটি গ্রামে সচেতনতা তৈরি করব এবং যেকোনো সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলব।

Tag :

Please Share This Post in Your Social Media

আশাশুনিতে মাদক ও জুয়া প্রতিরোধে ২০ সদস্যের কমিটি গঠন: আহ্বায়ক রাজিব, সদস্য সচিব সাঈদুল

Update Time : ০১:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬