দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বার্তা সোসাইটি
- Update Time : ০৮:০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / ৬১ Time View

সংবাদ মাধ্যম উন্নয়ন, মানবাধিকার বাস্তবায়ন ও জনকল্যাণমূলক সংগঠন, বাংলাদেশ বার্তা সোসাইটি (বিবিএস) এর পক্ষ থেকে দেশ ও বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনদের প্রতি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ বার্তা সোসাইটি এর চেয়ারম্যানঃ মোঃ শাহিন হোসেন ও নির্বাহী পরিচালকঃ সোহাগ সরদার।
২০ মার্চ শুক্রবার বাংলাদেশ বার্তা সোসাইটির অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানায় সংগঠনটি।
শুভেচ্ছা বার্তায় সংগঠনের চেয়ারম্যান মোঃ শাহিন হোসেন বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর।
তিনি আরো বলেন ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা দেয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনবে।
বাংলাদেশ বার্তা সোসাইটি এর নির্বাহী পরিচালক: মোঃ সোহাগ সরদার বলেন, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের এবারের ঈদের অঙ্গীকার। তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সংবাদ মাধ্যম উন্নয়ন,মানবাধিকার বাস্তবায়ন ও জনকল্যাণমূলক কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে- সে প্রত্যাশা ব্যক্ত করেন।

























