০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুইমারায় হাইছ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধি
  • Update Time : ০৭:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ৪৬ Time View

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় হাইছ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুদঅং মারমা (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) গুইমারা উপজেলা বিজিবি হাসপাতালের সামনে সকাল ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুদঅং মারমা রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়া এলাকার রুইচাইঅং মারমার ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গুইমারা বিজিবি হাসপাতালের সামনে একটি হাইছ গাড়ি দ্রুতগতিতে এসে বিপরীত দিকের লেনে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সুদঅং মারমা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান। দুর্ঘটনার পর হাইছের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, “আমরা ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করছে। পলাতক হাইছ চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

দিদারুল হৃদয়ঃ

গুইমারা প্রতিনিধি

১৫/০৮/২০২৬

Tag :

Please Share This Post in Your Social Media

গুইমারায় হাইছ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

Update Time : ০৭:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬