১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, সর্বস্ব হারাল একটি পরিবার

নিজস্ব প্রতিনিধি, রামপাল (বাগেরহাট)
  • Update Time : ১০:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ৯৩ Time View

বাগেরহাটের রামপাল উপজেলার ৫ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে আব্দুর রহমানের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের প্রায় সব মালামাল ভস্মীভূত হওয়ায় পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা প্রায় সবকিছু পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রামপালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, সর্বস্ব হারাল একটি পরিবার

Update Time : ১০:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬