০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামী সিরাজ মন্ডল গ্ৰেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমান শান্ত
- Update Time : ০৯:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ২০২ Time View

সিদ্ধিরগঞ্জে একাধিক বৈষম্য বিরোধী মামলার আসামী বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল গ্রেফতার।
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী ০৯ (নয়) টি মামলার পলাতক আসামী সিরাজ মন্ডলকে গ্রেফতার করা হয়।
গোপন সূত্রের মাধ্যমে ২৩ এপ্রিল ২০২৬ তারিখে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী মামলার পলাতক আসামী সিরাজ মন্ডল (৫৫) (সাবেক কাউন্সিলর, ৬নং ওয়ার্ড, চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ), পিতা-মৃত লাল মিয়া, সাং-এসও মন্ডলপাড়া গোদনাইল,থানা সিদ্ধিরগঞ্জ,জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়। তাহার বিরুদ্ধে ০৮ টি বৈষম্য বিরোধী হত্যা মামলা ও ০১ টি অন্যান্য ধারায় মামলাসহ ০৯ টি মামলা রহিয়াছে। গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।
Tag :























