ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বাঁকড়া বনাম শংকরপুর খেলা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৫৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ২৮ Time View

যশোরের ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’র দ্বিতীয় রাউন্ডের সেমিফাইনালে আজকের মনোমুগ্ধকর ও আকর্ষণীয় খেলায় টাইব্রেকারে বাঁকড়া ইউনিয়ন একাদশকে ০৪-০৫ গোলের ব্যবধানে শংকরপুর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
হাজারো দর্শকে পরিপূর্ণ ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠে আয়োজিত আজকের খেলার প্রথমার্ধের
খেলা শুরুর মাত্র ১ মিনিটের মাথায় আচমকা গোলটি করেন বাঁকড়া ইউনিয়ন একাদশের ৮নং জার্সি পরিহিত চৌকস তানিম প্রথম গোলটি করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। খেলার দ্বিতীয়ার্ধের শেষ ১৫মিনিটের মাথায় শংকরপুর ইউনিয়ন একাদশের ১০জার্সি পরিহিত শক্তিমান খেলোয়াড় আতিক দুর্দান্ত একটি গোল করে দলের সমতা ফেরান।
খেলার নির্ধারিত শেষ সময়ে আর কোন গোল না হওয়ায় রেফারি ২মিনিট করে অতিরিক্ত ৪মিনিট সময় বৃদ্ধি করেন।কিন্তু তাতেও কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারের সিদ্ধান্ত নেন রেফারি।
টাইব্রেকার ভাগ্য নির্ধারণ হয় আজকের খেলা।
খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শংকরপুর ইউনিয়ন একাদশের ১০নং জার্সি পরিহিত আতিক।
খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কর কমিশনার ও ঝিকরগাছার ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি মো: মনজুরুল আলম নিশান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, প্রবীণ কৃতি ফুটবলার আলিমুল কাদির কিসলু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, জাগরণী সংসদের সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার,শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান, সহ-সভাপতি আব্দুল গনি মিলন, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম,বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
আগামী ১৮সেপ্টেম্বর ১৬ দলীয় টুর্নামেন্টের পরের খেলা শিমুলিয়া ইউনিয়ন একাদশ বনাম ঝিকরগাছা ইউনিয়ন একাদশ মুখোমুখি হবে।


















