০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দাকোপের বানিশান্তায় পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধার
শিপন খলিফা,দাকোপ প্রতিনিধি
- Update Time : ০৬:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ Time View

খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নে পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধার করেছে দাকোপ থানা পুলিশ।
শুক্রবার ১১(সেপ্টেম্বর) দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খ্রিষ্টান পাড়ার সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে স্থানীয় এক ব্যাক্তি রাস্তার পাসে বালু ভরাটকৃত স্থানে প্রস্রাব করার সময় একটি সন্দেহজনক পলিথিনে মোড়ানো প্যাকেট পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয় গ্রাম পুলিশকে অবহিত করেন। ঘটনা স্থলে গ্রাম পুলিশ পৌঁছিয়ে পলিথিনের প্যাকেটটি মাটি থেকে উঠিয়ে জনসম্মুখে খুলেন এবং তাতে ১৮২ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরবর্তীতে গ্রাম পুলিশ দাকোপ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাঁজার প্যাকেটটি তাদের হেফাজতে নেন।
Tag :



















