শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন: বোটসহ আটক ১, জরিমানা ৫০ হাজার
- Update Time : ০৭:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৯ Time View

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা জরিমানা করা হয়েছে। আজ ০৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হুসাইন গাবুরা ইউনিয়নের চকবারা এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, মাত্র তিনদিনের ব্যবধানে শ্যামনগর উপজেলা প্রশাসন আবারো এই বিশেষ অভিযান চালায়। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে খোলপেটুয়া নদীর চকবারা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা অবস্থায় একটি বোট জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে মোকছেদ গাজী নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত মোকছেদ গাজীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হুসাইন জানান, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অবস্থান কঠোর। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

























