০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • Update Time : ০৬:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ Time View

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচি উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রচার অভিযান,আলোচনা সভা ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির অংশ হিসেবে প্রথমে প্রচারপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ।

দেশব্যাপী সচেতনতামূলক প্রচারের তিন মাসের কর্মসূচি পালন উপলক্ষে সকাল ৯টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনলাইন প্ল্যাটফর্মে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হয়।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবাংশ বিশ্বাস,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা স্কাউটস এর সেক্রেটারি মোহাম্মদ আলী তারেক, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি সচেতনতামূলক র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে ড্রেন, নর্দমা ও ডোবায় জমে থাকা পানি অপসারণ,মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ বাড়ির আঙ্গিনা ও আশপাশ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সবার সম্মিলিত অংশগ্রহণই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 

Update Time : ০৬:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬