জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা
- Update Time : ১০:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ১৯৪ Time View

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনঃপ্রাপ্তির খবরে সারা দেশে দলটির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। কোটি কোটি মানুষের আস্থাভাজন এই সংগঠন দীর্ঘদিন নিবন্ধনহীন থাকলেও মাঠ পর্যায়ে সক্রিয় ছিল, আর এবার পূর্ণাঙ্গ রাজনৈতিক স্বীকৃতি পাওয়ার পর দলটি নতুন উদ্যমে আগামীর পথে যাত্রা শুরু করতে যাচ্ছে।
দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, “জনগণের ভালোবাসা, আইনের শাসন এবং ন্যায়ের ভিত্তিতে আমরা এই স্বীকৃতি পেয়েছি। এই অর্জন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এদিকে দলটির নেতা-কর্মীরা নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন, অতীতের মতো জামায়াতে ইসলামীর জনপ্রিয় নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফেরত দেওয়ার জন্য। তারা বলেন, “দাঁড়িপাল্লা শুধুমাত্র একটি প্রতীক নয়, এটি আমাদের পরিচয়ের প্রতিফলন, ন্যায়ের প্রতীক। এই প্রতীক ফেরত দিয়ে নির্বাচন কমিশন গণতান্ত্রিক অধিকারে পূর্ণতা দিক।”
জানা গেছে, নিবন্ধন ফিরে পাওয়ার পর দলটি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিও শুরু করেছে।
নিবন্ধন ফিরে পাওয়ার খবরে বিভিন্ন জেলায় মিছিল, মোনাজাত ও শুকরিয়া আদায়ের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে সাধারণ মানুষ ও সমর্থকরা এই রাজনৈতিক মুক্তির জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতে ইসলামীর ফের সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে।


























