০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু ‎

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
  • Update Time : ০৭:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ৩২ Time View

‎ইন্দোনেশিয়া থেকে ২৯ হাজার ৭৭৩ মেট্রিক টন কয়লা নিয়ে মার্শাল পতাকাবাহী জাহাজ এমভি জিআর ইস্তাম্বুল মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এ কয়লা রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে ব্যবহার করা হবে।

‎শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে জাহাজটি বন্দরের আলফা-১২ জেটিতে নোঙর করে। বিকেল থেকেই কয়লা খালাসের কাজ শুরু হয়েছে। খালাস করা কয়লা লাইটারেজ জাহাজে করে ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’-এর রামপাল বিদ্যুৎকেন্দ্রে পাঠানো হচ্ছে।

‎বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) সূত্র জানায়, কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট সচল রাখতে প্রতিদিন প্রায় ৫ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালাতে দৈনিক প্রায় ১০ হাজার মেট্রিক টন কয়লা দরকার, যার মাধ্যমে উৎপাদন হয় ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ।

‎বিআইএফপিসিএলের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ‘বর্তমানে আমাদের বিদ্যুৎ উৎপাদনে কয়লার কোনো ঘাটতি নেই। সরবরাহ স্বাভাবিক রয়েছে।’

Tag :

Please Share This Post in Your Social Media

‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু ‎

Update Time : ০৭:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬