শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মসজিদে মাইক উপহার, কবির আহমেদ ভূঁইয়ার জন্য দোয়া অনুষ্ঠিত
- Update Time : ০৫:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ৫৫ Time View

শহীদ রাষ্ট্রপতি জিয়ার ৪৫ শাহাদাত বার্ষিকীতে মদিনা মসজিদে মাইক উপহার দিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আরমান; আলহাজ্ব কবির আহমেদ ভূইয়ার জন্য দোয়া
মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মোহাম্মদপুরের ফকির বাড়ি এলাকার মদিনা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরমান-এর বিশেষ অর্থায়নে ও সৌজন্যে ওই মসজিদে নতুন মাইক ও আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।
জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদের এই সংকটের কথা জানতে পেরে তাৎক্ষণিক সাড়া দেন এই রাজনৈতিক নেতা। এ বিষয়ে এক বিবৃতিতে মোহাম্মদ আরমান বলেন, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মদিনা জামে মসজিদের মাইক ও সাউন্ড সিস্টেমের তীব্র সংকটের কথা জানতে পেরে আমি মুসল্লিদের সুবিধার্থে দুটি মাইকসহ আনুষঙ্গিক যন্ত্রপাতির সম্পূর্ণ দায়িত্ব নিই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মহতি কাজে শরিক হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।”
মোহাম্মদ আরমানের এই মানবিক ও ধর্মীয় অনুদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মদিনা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল নেতা এ কে ফজলুল হক (নোহেল)। তিনি বলেন, “আল্লাহর রহমতে আমরা অত্যন্ত সাধারণ একটি টিনশেড ঘরে এই মসজিদের কার্যক্রম শুরু করেছি। ভবিষ্যতে এটিকে একটি বহুতল পাকা ভবন ও সম্প্রসারিত করার বৃহৎ পরিকল্পনা রয়েছে। আমাদের ভাই মোহাম্মদ আরমান যে বিশেষ সহযোগিতা পাঠিয়েছেন, সেজন্য তাঁর প্রতি ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে সমাজের বিত্তবানদের এই আল্লাহর ঘরের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
১ জুন ২০২৬ রোজ সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সাথে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কবির আহমেদ ভূইয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মসজিদ কমিটির সভাপতি ডা. মোশাররফ হোসেন, মোতাওয়াল্লী জনাব আবুল খায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন।
মসজিদের নির্মাণ ও উন্নয়নমূলক কাজের জন্য যোগাযোগের ঠিকানা:ব্রাহ্মণবাড়িয়া সদর মোহাম্মদপুর ফকির বাড়ি
ডা. মোশাররফ হোসেন (সভাপতি): ০১৭১৫-৪৭১৮০৯
এ কে ফজলুল হক নোহেল (সেক্রেটারি): ০১৭১১-৯৫৯৫৩৪


















