০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিলাইছড়িতে চারা বিতরণ
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি
- Update Time : ০৭:৪৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ২০ Time View

বিলাইছড়ি উপজেলা কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ১১ জুন) সকালে উপজেলা ঘাট হতে উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায় নিজেই উপস্থিত থেকে এইসব চারা বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার অনুময় চাকমা, বদিউল আলম, রুবেল বড়ুয়া, সুকান্ত কুমার মদক,থুইপ্রু কার্বারী, বিশ্বজিৎ চাকমা, বীথিময় তঞ্চঙ্গ্যা,সূর্য কুমার তঞ্চঙ্গ্যা, প্রমূখ।
জানা গেছে, কাজুবাদাম ও কপি গবেষণা ও উন্নয়ন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায়, কফি বাণিজ্যিক প্রকল্প, কাজুবাদাম বাদাম প্রকল্প,কফি জাত ও পদ্ধতি প্রকল্প,কাজুবাদাম জাত ও প্রদর্শনী প্রকল্পের আওতায় ১৩ জনের মধ্যে ৬৪৩৫ টি চারা ফারুয়া, বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নে বিতরণ করা হয়েছে।
Tag :


















