০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কানে হেডফোন থাকায় শুনতে পাননি ট্রেনের শব্দ, প্রাণ গেল এক তরুণের

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম) 
  • Update Time : ০৮:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ১৫ Time View

রেললাইনে হাঁটার সময় কানে হেডফোন ব্যবহার করায় ট্রেনের শব্দ শুনতে না পেয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন এক তরুণ। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯জুন) বিকেল ৫:৩০ মিনিট এর সময়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার, আমিরাবাদ ইউনিয়নস্হ বানিয়ারহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে৷

স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণ রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ট্রেনের হর্ন ও শব্দ তিনি শুনতে পাননি। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা ট্রমা সেন্টার  নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়৷

নিহত মোঃ টিপু (১৮) চাকরিয়া এলাকার হারবাং ইউনিয়ন এর মোহাম্মদ শাহজাহানের পুত্র৷ নিহত তরুণের পরিবার ও স্বজনরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিহতের মামা খলিল জানায়, আমার ভাগিনা কয়েকদিন আগে আমাদের বাড়িতে বেড়াতে আসে৷ আজ বিকেল বেলা ঘুরতে বাহির হলে এ দূর্ঘটনায় ঘটে৷  খবর পেয়ে হাসপাতালে এসে দেখী তার মৃত দেহ৷

সচেতন মহলের মতে, রেললাইন দিয়ে চলাচলের সময় হেডফোন ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের অসতর্কতা অনেক সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তাই রেলপথে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা

Tag :

Please Share This Post in Your Social Media

কানে হেডফোন থাকায় শুনতে পাননি ট্রেনের শব্দ, প্রাণ গেল এক তরুণের

Update Time : ০৮:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬