১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় সন্ত্রাসী চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসীর পুলিশ সুপার বরাবর অভিযোগ 

ঝিকরগাছা প্রতিনিধি
  • Update Time : ০৮:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ৮ Time View

যশোরের ঝিকরগাছায় চিহ্নিত তিন সন্ত্রাসী চাঁদাবাজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দোশতিনা গ্রামের ভুক্তভোগী ও সাধারণ মানুষ। এ ব্যাপারে প্রতিকার দাবি করে যশোরের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে,গত এ ব্যাপারে ১১অক্টোবর যশোরের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে,দোশতিনা ও জামালপুর ০২নং ওয়ার্ডের বাসিন্দা আইজ উদ্দিন এর দুই ছেলে আব্দুল মজিদ ওরফে টাক মজিদ ও মিজানুর রহমান মিজা,একই গ্রামের কিনু ঢালির ছেলে শামসুর ঢালী ৫আগস্টের পর থেকে এলাকায় চরম অরাজক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।তারা পরস্পরের যোগসাজশে এলাকার নিরীহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা,শারীরিক নির্যাতন ও প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

এছাড়া ক্ষমতার দাপট দেখিয়ে দোশতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি মেহগনি গাছ কেটে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত ওই অভিযোগপত্রে চাঁদাবাজের শিকার ভুক্তভোগী ২৪জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে দেখা যায়, মৃত আজাহার আলীর প্রবাসী ছেলে শহিদুল ইসলামের নিকট থেকে দেড়লাখ টাকা, জামালপুর গ্রামের আব্দুল জলিলের কাছ থেকে ২০হাজার টাকা,মাঠপাড়া এলাকার মৃত শের আলীর ছেলে মকবুল হোসেনের কাছ থেকে ২ লাখ ৭০ হাজার টাকা, মৃত আব্দুল কাদেরের ছেলে শাহিনের কাছ থেকে এক লাখ ৬০ হাজার টাকা, মৃত ইউসুফ নায়েবের ছেলে মিলনের কাছ থেকে ১ লাখ টাকা, ইমরান চৌকিদারের কাছ থেকে এক লাখ ৬০ হাজার টাকা, মো: শওকত আলীর কাছ থেকে ৪১ হাজার টাকা,বজলুর ছেলে তুহিন এর কাছ থেকে ৪৫ হাজার টাকা,রাশেদ আলীর কাছ থেকে ৩০ হাজার টাকাসহ

মুস্তাক, রফিক, জসিম,মিলন খা, আলিম,এনায়েত, নুর ইসলাম,জলিল,আবু খায়ের,মকবুল ও লালটুর তার থেকে জনপ্রতি সর্বনিম্ন ১০হাজার থেকে ৪০হাজার টাকা জোরপূর্বক চাঁদা আদায় করা হয়েছে। চাঁদাবাজির শিকার ভুক্তভোগীরা সহ গ্রামবাসী স্বাক্ষরিত অভিযোগপত্র পুলিশ সুপারসহ ঊর্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। এতে ঘটনার সুষ্ঠু তদন্ত, আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও চাঁদাবাজ সন্ত্রাসীদের হাত থেকে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবী করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় সন্ত্রাসী চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসীর পুলিশ সুপার বরাবর অভিযোগ 

Update Time : ০৮:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬