লোহাগাড়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
- Update Time : ০৫:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ৮৪ Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ই অক্টোবর) জুমার নামাজ শেষে স্থানীয় বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মিছিলটি লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে আমিরাবাদ বেষ্ট চৌধুরী প্লাজা মাঠ প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
মাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসকন সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এ ধরনের কার্যক্রম বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা
বক্তারা আরও বলেন, বাংলাদেশের সংবিধান ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করলেও কারও ধর্মীয় বিশ্বাসকে অপমান করার অধিকার কোনো ব্যক্তি বা সংগঠনের নেই। তাই ইসকনের উসকানিমূলক কার্যক্রমের বিরুদ্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।
প্রতিবাদ সমাবেশে সরকারে কাছে তারা দাবি রাখেন
(১) দেশে অস্থিতিশীল করতে নিয়মিত কার্যক্রম পরিচালনাকারী আওয়ামি ও ভারতীয় দোসর ইনফ্লুয়েন্সার নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে হবে।
২️এডভোকেট আকিক হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।৩️ মাওলানা মুশফিকুর রহমানকে অপহরণ ও হত্যা চেষ্টাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং বিচারের আওতায় আনতে হবে।৪️ গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক ১৩ বছরের মুসলিম মাদ্রাসা ছাত্রী আয়েশা মণিকে হত্যার সুস্পষ্ট তদন্ত এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে।৫️ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ ও ধর্ম অবমাননাকারী অভিযুক্তদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।৬ দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশুর ব্যবসায় মুসলিমদের সচ্ছলতা দেখে উদ্দেশ্যমূলকভাবে সংঘটিত হিন্দুত্ববাদী সহিংসতার বিচার নিশ্চিত করতে হবে।
সমাবেশে স্থানীয় ধর্মীয় নেতা, মাদরাসা শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।




















