গভীর রাতে লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ২
- Update Time : ০৩:৪৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ৮৮ Time View

চট্টগ্রামের লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। ( ২নভেম্বর) রবিবার গভীর রাতে ৩ঘটিকার দিকে চুনতি ফরেষ্ট অফিসের সামনে থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২জনকে ইয়াবা, ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করা হয় ।
আটককৃতরা হলেন, (১)মোঃ বেলাল (৩৫) পিতা মৃত নুরুল কবির,ছগিরা পাড়া (২নং ওয়ার্ড) সাতকানিয়া, (২) আলী হোসেন (২০) পিতা মৃত কবির আহমদ, ৪নং ক্যাম্প কুতুপালং, কক্সবাজার।
থানা সূত্রে জানা যায়, আটকদের কাছ থেকে ৮শত পিস ইয়াবা, ১টি মোটরসাইকেলসহ দুইজন কে আটক করেছে লোহাগাড়া থানার পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে থাকবে।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে ।




















