জলঢাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
- Update Time : ০৮:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ১১৭ Time View

নীলফামারী জলঢাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ই (নভেম্বর) জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর জলঢাকা উপজেলা সভাপতি রেজাউল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। সঞ্চালনা করেন শ্রমিক কল্যান ফেডারেশন জলঢাকা উপজেলা শাখার সেক্রেটারি মাজেদুল ইসলাম বুলবুল,,সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক হারুনর রশীদ সহ-সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন,প্রধান আলোচক হিসেবে উপস্থিত গনমানুষের নেতা মাওলানা ওবায়দুল্লাহ সালাফী জামায়াত এমপি প্রার্থী নীলফামারী ৩,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মনিরুজ্জামান জুয়েল সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নীলফামারী জেলা শাখা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আন্তাজুল ইসলাম জেলা সেক্রেটারী নীলফামারী,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোখলেছুর রহমান মাষ্টার উপজেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা, সেক্রেটারি মোম্মার আল হাসান, সহ সেক্রেটারি মোজাহিদ মাসুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, পৌর সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক নুর ইসলাম ও সহ প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দরা সহ এতে উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন যে নীলফামারী ৩ জলঢাকা আসন একটি ঐতিহাসিক (আসন) দাড়িপাল্লা মার্কার এই আসনটি বলে আমরা জানি। তাই সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা সকলেই ওবায়দুল্লা সালাফী কে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাবেন ইনশাআল্লাহ। এবং প্রধান আলোচক জনাব ওবায়দুল্লাহ সালাফী বলেন যে আমি কোন নেতা নই আপনাদের এলাকার সন্তান, আমরা চাই নীলফামারী ৩ জলঢাকা আসন একটি রোল মডেল আসন হিসেবে গড়ে তুলতে হবে দাঁড়িপাল্লা মার্কার ছাড়া তা সম্ভব নয়। এই আসনে আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে সব সময় য বাংলাদেশ জামায়াত ইসলামীর পাশে থাকবেন। আমরা সে কথা ভুলে যায়নি ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে আছি সব সময় বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদের পাশে থাকবেন।বক্তরা তাদের বক্তব্যে বলেন যে শ্রমিক এর ন্যায্য পাওনা তাদের শরীরের ঘাম শুকানোর আগে দিতে হবে,কেননা তাদের শ্রমের বিনিময়ে মানুষ অট্টালিকাতে ঘুমায়,শ্রমিককে কখনো ছোট হেয় প্রতিপন্ন করা যাবে না তারাও আমাদের মত মানুষ। আমরা তাই সকল শ্রমিককে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহব্বান জানান, সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি জলঢাকা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় এসে শেষ হয়




















