মাগুরা-২ আসনের হিন্দু সম্প্রদায়ের ব্যাক্তিবর্গ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে জনসভা
- Update Time : ১২:৫৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ১৭৮ Time View

মাগুরার শালিখা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল এর মনোনয়নের দাবীতে বিশাল জনসভা সোমবার বিকাল ৪ টায় শালিখার বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় কাজী সালিমুল হক কামাল বলেন আমাকে ভোট দিলে চাকরির জন্য কারো টাকা দিতে হবেনা।
গিতাপাঠ ও মাল্যদান পর্বের পর অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল। তিনি বলেন আমাকে ভোট দিলে চাকরির জন্য কারো টাকা দিতে হবেনা। হিন্দু – মুসলিম, নারী-পুরুষ, বিবাহিত-বিবাহিত ভেদাভেদ থাকবেনা। এ সময় তিনি আরো বলেন বেকারদের দক্ষ জনশক্তিতে রুপান্তর করবেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি গোবিন্দ চন্দ্র বিশ্বাস।
এ সময় বক্তব্য রাখেন শালিখা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু,
মাগুরা সদরের বিএনপি নেতা রমেশ মন্ডল,
বরইচারা অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি
অনুপ কুমার শিকদার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টে নেতা অরুপ সাহা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু, মাগুরা ২ আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির হিন্দু নেতাগণ।
সঞ্চালক ছিলেন বুনাগাতী পূজা উদযাপন ফ্রন্টের নেতা অলিপ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানের আয়োজন করেন বুনাগাতী ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্ট।




















