০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সার রোগী সোহাগের পাশে লোহাগাড়া জার্নালিষ্ট পরিবার

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম)
  • Update Time : ০১:০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ৭৬ Time View

লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ক্যান্সারে আক্রান্ত যুবক সোহাগের পাশে দাঁড়িয়ে।
সোমবার (২৪নভেম্বর) বিকেলে লোহাগাড়া পুটিবিqলা ইউনিয়ন ৮নং ওয়ার্ডে সোহাগের বাসায় গিয়ে এসোসিয়েশনের নেতৃবৃন্দ তার চিকিৎসার জন্য নগদ আর্থ ৩৫হাজার টাকা সহায়তা প্রদান করেন।

সহায়তা প্রদানকালে লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে সভাপতি বলেন,আমরা শুধু সংবাদ প্রচারের জন্য নয়, সমাজের মানুষের সুখ–দুঃখে পাশে থাকতে চাই। সোহাগ আমাদের সংগঠন এর একজন সম্মানিত সদস্য। সোহাগের চিকিৎসা যেন নির্বিঘ্নে চলতে পারে, সে জন্য আমাদের সম্মেলিত প্রচেষ্টায় আজ এ পর্যন্ত মোট ৩৫হাজার টাকার সহযোগিতা করলাম।

সাংগাঠনিক সম্পাদক জানান,একজন তরুণ ক্যান্সার রোগীর সংগ্রাম আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। মানবতার জায়গা থেকে আমরা তার পাশে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও এমন মানবিক কাজে আমাদের ভূমিকা অব্যাহত থাকবে।

লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশনের এই মানবিক পদক্ষেপ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সংগঠনের সদস্যরা।

সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশন-এর উপদেষ্টা নুরুল আলম কোম্পানি, সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম দলিলুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমান, সদস্য রিয়াদ হোসেন,চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন,ইউপি সদস্য জয়নাল আবেদীন, এমচর হাটের ব্যবসায়ী রেজাউল করিমসহ প্রমুখ৷

Tag :

Please Share This Post in Your Social Media

ক্যান্সার রোগী সোহাগের পাশে লোহাগাড়া জার্নালিষ্ট পরিবার

Update Time : ০১:০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫