ভুলে দানাদার বিষ দিয়ে পিঠা তৈরি, খেয়ে ১১ জন হাসপাতালে
- Update Time : ০৩:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ৯৬ Time View

গতকাল (২৪ শে নভেম্বর) সোমবার বিকালে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে দানাদার বিষমিশ্রিত পিঠা খেয়ে ১১ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায় নতুন ঘর তৈরির সূত্র ধরে বাড়িতে আত্মীয়-স্বজনের মেজবান চলছিল এরই ধারাবাহিকতায় বাড়িতে মেয়ে জামাই নাতি পুতি, পোতা পুতনিদের দাওয়াত করা হয়।
বাড়িতে আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে, পরিবারের সত্তোর ঊর্ধ্বো বয়োবৃদ্ধা জুলেখা বিবি ভুলবশত রান্নাঘরে থাকা গুড়া দানাদার বিষ, কালোজিরা মনে করে পিঠার সাথে মিশ্রিত করে, এবং পিঠা তৈরি করে, এক পর্যায়ে পরিবারের সদস্যরা সকলে মিলে একসাথে আনন্দ করে পিঠা খাওয়ার পরে তাদের শারীরিকভাবে বিষক্রিয়ার উপসর্গ বমি,পেট ব্যথা, মাথা ঘোরা, সহ শারীরিক অস্বস্তি দেখা দেয়।
বিষয়টি পরিবারের অন্য সদস্যরা বুঝতে পেরে তাদেরকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।
বিষক্রিয়ায় অসুস্থ হওয়া রোগীরা হলেন- সুমাইয়া (২২),মেহজাবিন (১০),সামিয়া(৪),আইজা(০২),আকলিমা (৩৫),জান্নাতি (১৫),আইয়ুব খান (৬০),আজিহা (০১),শারমিন (২৩),মিতা (৩৫),হাবিবা (২১),
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসার সাথে সাথে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার শাকির হোসেন জানান রোগীদের উপসর্গ ও পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত শুনে তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে সাথে সাথেই আমরা চিকিৎসা শুরু করি। তারা সবাই এখন পর্যবেক্ষণে রয়েছে।
এদিকে এই ঘটনার জের ধরে এলাকাবাসীর ভিতরে ভীতিকর পরিস্থিতি তৈরি হয় এবং এলাকাবাসী এ বিষয়ে বিশেষ করে বিষক্রিয়া গুলো খাদ্য সামগ্রী এবং শিশুদের নাগালের বাইরে রাখার বিষয়ে সতর্ক হয়েছে। বিশেষ করে খাবার ঘরে বা শিশুদের হাতের নাগালের পাশে এই ধরনের বিষক্রিয়া জাতীয় দ্রব্য রাখার বিষয়ে তারা বড় ধরনের ঝুঁকি মনে করছেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বগত চিকিৎস এ বিষয়ে সকলকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার পরামর্শ দেন।




















