উলুছড়িতে ধ্যানভান্তের নামে আশ্রম প্রতিষ্ঠার লক্ষে সভা
- Update Time : ০১:০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৭৫ Time View

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ- সম্প্রতি বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে উলুছড়ি স্বধর্মরত্ন বৌদ্ধ বিহার ধূতাঙ্গ সাধক অজিতা মহাথের (ধ্যান ভান্তে)’র নামে অশ্রম প্রতিষ্ঠার জন্য এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (৯ নভেম্বর) রবিবার বেলা ২ টা উলুছড়ি স্বধর্মরত্ন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বিহার অধ্যক্ষ ও দায়ক দায়িকা নিয়ে এই সভা করেন। সভায় আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন বিহার অধ্যক্ষ জ্ঞানবংশ ভিক্ষু।
এছাড়াও উপস্থিত ছিলেন নিজয় কার্বারী,দীলিপ কুমার তঞ্চঙ্গ্যা,বিপ্লব চাকমা, স্বাধীন তঞ্চঙ্গ্যাসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৌদ্ধভিক্ষু জানান, দূর্গম এলাকায় অনেক অসহায় শিক্ষার্থী রয়েছে। তাদের ফারুয়া, বিলাইছড়ি, রাজস্থলী কিংবা রাঙ্গামাটি পর্যন্ত পড়ার থাকা ও খাওয়ার সামর্থ্য নেই।এবং বেশিরভাগ অসহায়, অনেকের বাবা – মা নেই। ঝড়ে পড়ে যাচ্ছে। এজন্য পাড়াবাসীর সহযোগিতায় নিজ উদ্যোগে এই অনাথ আশ্রমটি করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।শুধু প্রয়োজন প্রশাসনসহ সকলের সহযোগিতা




















