১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জলঢাকা ক্রিকেট এসোসিয়েশনের ৪৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন
ভবদিশ চন্দ্র,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
- Update Time : ০৮:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / ১২৬ Time View

নীলফামারীর জলঢাকা উপজেলায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জলঢাকা ক্রিকেট এসোসিয়েশনের ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে নবনির্বাচিত কমিটির সভাপতি আসিফ ইকবাল সাজু এই কমিটি প্রকাশ করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতি ক্রমে জলঢাকা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়া সংগঠক আসিফ ইকবাল সাজুকে সভাপতি, ক্রিকেটার মিজান ইসলাম সহ- সভাপতি, শাহিনুর রহমান শাহিনকে সাধারণ সম্পাদক, সাদেক হোসেন খোকাকে সহ: সাধারণ সম্পাদক এবং আব্দুল্লাহ আল হাদি ও নিশান ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় নতুন সভাপতি সাজু জলঢাকা উপজেলার ক্রীড়াঙ্গন কে এগিয়ে নিতে সকলের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেন। জলঢাকা ক্রীড়া এসোসিয়েশন এই সভার আয়োজন করে।
Tag :



















