০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রামপালে পালিত মহান বিজয় দিবস

বাগেরহাট প্রতিনিধি: মোঃ হুসাইন শেখ
  • Update Time : ১১:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ১৩২ Time View

বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়।

এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রামপাল থানা পুলিশ, রামপাল প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি সরকারি-বেসরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদদের প্রতি সম্মান জানানো হয়।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী কুচকাওয়াজ, বিশেষ মোনাজাত, বিজয় মেলাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়, যা দিবসটির গুরুত্ব ও তাৎপর্যকে আরও অর্থবহ করে তোলে।

এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রসারিত উপজেলা অডিটোরিয়ামে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।

Tag :

Please Share This Post in Your Social Media

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রামপালে পালিত মহান বিজয় দিবস

Update Time : ১১:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫