চুনতির জাঙ্গালিয়ায় দুঃসাহসিক লুট—অর্ধকোটি টাকার মাছসহ গাড়ি উধাও
- Update Time : ১১:৪৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ১৪৯ Time View

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায়
গতকাল ১৬ডিসেম্বর আনুমানিক রাত ১১টার সময়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক লুটের ঘটনা। দুর্বৃত্তরা অর্ধকোটি টাকা মূল্যের মাছসহ একটি মাছবোঝাই গাড়ি লুট করে নিয়ে গেছে।
গাড়ির হেল্পার জাশেদ জানায়, গতকাল চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আমরা মাছ নিয়ে যাচ্ছিলাম। হটাৎ আমাদের চুনতির লামিছা রেষ্টুরেন্টের পরপরই একটা কালো মাইক্রোবাস চাপ দিয়ে গাড়ি স্নো করায়। পরে জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে আবরো ধাক্কা দিয়ে গাড়ি একদম সাইডে নিয়ে যায়। তখন দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে থামিয়ে রাখে। তারা ১০-১২জন একসাথে হাতে অস্ত্র ও দেশীয় রামদা নিয়ে আমাকেসহ চালক ও সহকারীকে জিম্মি করে মারধর করে। পরে গাড়িতে থাকা বিপুল পরিমাণ মাছসহ সেটি নিয়ে দ্রুত পালিয়ে যায় লুটকারীরা চট্টগ্রামের দিকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল জানায়, আমরা ইতিমধ্যে ঘটনার সম্পর্কে অবগত। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে লুট হওয়া গাড়ি ও মাছ উদ্ধারে। মহাসড়কের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় এখনো তদন্ত পক্রিয়াদীন।
এদিকে মাছ ব্যবসায়ীর পার্টনার হানিফ জানায় , চট্টগ্রাম কর্ণফুলি থেকে কক্সবাজার নিজস্ব স্টোরের উদ্দেশ্যে আমাদের একটি গাড়ি লোড করা হয়৷ চুনতি জাঙ্গালিয়ায় নামক স্হানে ডাকাতদের কবলে পড়ে আমাদের মাছসহ গাড়িটা লুট হয়।
তিনি আরো জানায়, গাড়তে কালো জাতের ৭-৮হাজার কেজি মতো রুপচাঁদা মাছ ছিলো। বাজার মূল্য প্রায় ৫০লাখ টাকার বেশি। সাম্প্রতিক সময়ে মহাসড়কে এ ধরনের লুটের ঘটনা বাড়ছে, যা পরিবহন ও ব্যবসা উভয়ের জন্যই মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।




















