০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের রামপালে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি: মোঃ হুসাইন শেখ
  • Update Time : ০৭:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ১৫১ Time View

বাগেরহাটের রামপালে যথাযথ মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার (৩ জানুয়ারি) সকালে ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, রামপাল প্রেসক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান, সাংবাদিক শেখ মাসুম বিল্লাহ, সাংবাদিক মো. আকাশ উজ্জামান শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই সমাজসেবার মূল লক্ষ্য। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে এলে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৫০টি কম্বল বিতরণ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

বাগেরহাটের রামপালে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

Update Time : ০৭:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬