যশোরের মনিরামপুরে প্রকাশ্যে গুলি করে সাংবাদিকে হত্যা
- Update Time : ০৮:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ১৮৯ Time View

যশোরের মনিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে এক পুরুষ ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ছয়টার দিকে যা উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রানা প্রতাপ। তিনি দৈনিক বিডি খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তার পিতার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি কেশবপুর উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজারে অবস্থানকালে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে।


















