০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যার জবাব শব্দে নয়, সত্যের শক্তিতে—সংবাদ সম্মেলনে প্রতিবাদ

প্রতিনিধি লোহাগাড়া (চট্টগ্রাম) 
  • Update Time : ০৬:৪৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ৯৫ Time View

মিথ্যা ও ভিত্তিহীন অপবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করেছেন  মিনহাজ আহমেদ  । শুক্রবার  (১৬জানুয়ারি) রাত ৯ঘটিকার সময়ে উপজেলা সদর ইউনিয়ন এর  দরবেশ হাট বাজার সংলগ্ন একটি অফিস কক্ষে আয়োজিত এ সংবাদ  সম্মেলনে তিনি অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়,   অত্যান্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি দীর্ঘ সময় ধরে আদর্শিক সংগঠন এলডিপির গণতান্ত্রিক যুবদলের রাজনীতির সাথে জড়িত। আমি দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসা করে আসছি। একজন প্রথম শ্রেনির ঠিকাদার আমি। অন্যদিকে, ৪০-৫০ বছর ধরে দরবেশ হাট বাজারে আমাদের বড়ভাই খুলু মিয়া ব্যবসা করে আসছেন। আমাদের চাঁদাবাজ বলা কতটুকুই যুক্তিযুক্ত। এ জীবনে আমাদের বিরদ্ধে কোন অভিযোগ হয়নি, জীবনে কখনো অন্যায় করেছি, প্রমান নেই। আমাদের বিরদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার, ভিত্তিহীন সংবাদ সম্মেলন দেখে আমি ও আমার পরিবারের সদস্যরা হতবাক হয়েছি। নিজেরা নিজেদের মধ্যে মনগড়া কথা বলে আমাদের হেয় করার চেষ্টা করেছেন। প্রকৃত ঘটনা আড়াল করেছেন। যা সত্যিই দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ঘটনার মূল ব্যাখ্যা দিয়ে তিনি( মিনহাজ আহমেদ) সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করেন, চট্টগ্রামের লোহাগাড়া  উপজেলার সদর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড তাজমহল ক্লাব সন্নিকটে আমার প্রবাসী ভগ্নিপতি দেলোয়ার হোসেন সাত দশমিক শুন্য সাত শতক জমি কিনে ভোগ দখলে রয়েছেন। তিনি মৃত লাল মিয়ার যথাযথ ওয়ারিশগণের কাছ থেকে ক্রয় করেছেন। যার দলিল নং-৪৭৫৮। অত্যান্ত পরিতাপের বিষয়, লোহাগাড়া সদর ইউনিয়নের ভূমিদ্যু ফরিদুল আলম ও তার পুত্র সন্ত্রাস, চাঁদাবাজ আলমগীর স্বসস্ত্র বাহিনী নিয়ে গেলো পরশু রাতে দেলোয়ারের ক্রয়কৃত দখলীয় জায়গার টিনের ঘেরাও ভাঙ্গতে যায়। স্থানীয় লোকজন তাদের বাঁধা দেয়। স্থানীয় লোকজনের বাঁধার মুখে তারা পালিয়ে যায়। আমার ভগ্নিপতি আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া থাকার কথা তারা জানতে পারে। তাই তারা নিজেদের অপরাধ আঁড়াল করতে নিজেরাই সংবাদ সম্মেলন করেছেন। যা সত্যিই দুঃখজনক ও হাস্যকর।

এ সময় তারা গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথাও জানান তারা।

সংবাদ সম্মেলনের শেষে মিথ্যা অপবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সত্য উদঘাটনে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

মিথ্যার জবাব শব্দে নয়, সত্যের শক্তিতে—সংবাদ সম্মেলনে প্রতিবাদ

Update Time : ০৬:৪৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬