০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া সভা

ঝিকরগাছা পতিনিধি 
  • Update Time : ০৬:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ১৭৬ Time View

গণতন্ত্রের মানুষকন্যা, আপোষহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঝিকরগাছা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ও যশোর-২ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার ত্যাগী ও সংগ্রামী জীবন স্মরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় আন্দোলন জোরদারের আহ্বান জানান।

সভায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া সভা

Update Time : ০৬:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬