০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রামভর্তি অজ্ঞাত লাশ উদ্ধার।

বিশেষ প্রতিনিধি: মোঃ মিজানুর রহমান শান্ত
  • Update Time : ০৬:৫০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ৮০ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রামভর্তি একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (আজ) সকাল আনুমানিক ৮ টার সময় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল সংলগ্ন জালকুড়ি রোডের ক্যানেল পাড় থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ সূত্র জানায়,স্থানীয়রা ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে খুললে ভেতরে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া যায় মরদেহটি পচন ধরতে শুরু করেছিল।

তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি,তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে,পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রামভর্তি অজ্ঞাত লাশ উদ্ধার।

Update Time : ০৬:৫০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬