০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খুলনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিঠা উৎসব।
খুলনা প্রতিনিধি,সৈকত ইমরান
- Update Time : ১০:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ১২১ Time View

খুলনা মহানগরীতে বিশেষ দাওয়াতি ছাত্র সংযোগের মাস উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সদর থানা (উত্তর), খুলনা মহানগর । অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সদর থানা উত্তরের সভাপতি এহসানুল মাহবুব সাকিব,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শাখার সেক্রেটারি রাকিব হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মহানগর শাখার প্রচার সম্পাদক বেলাল হোসেন ও ছাত্রশিবিরের বিশিষ্ট সুধী আবু শাহাদাত বাবুল। উৎসবটিতে ছাত্র শিবিরের অর্ধ শতাধিকের বেশি জনশক্তি উপস্থিত ছিলেন। এখানে ওয়ার্ড ভিত্তিক তারা বিভিন্ন ধরনের পিঠা নিয়ে আসেন (যেমন কুলি পিঠা, ভাপা পিঠা, ডিমের পিঠা, রসে ভেজা পিঠা, চিতই পিঠা, নারিকেল নাড়ু পিঠা)। অনুষ্ঠান শেষে সবাই মিলে পিঠা খাওয়া দাওয়া করা হয়।
সৈকত ইমরান
খুলনা।
Tag :



















