নির্বাচন শান্তিপূর্ণ রাখতে লোহাগাড়ায় মহাসড়কে চেকপোস্ট ও তল্লাশি
- Update Time : ০৯:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ১৩৪ Time View

আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে লোহাগাড়া থানার উদ্যোগে প্রতিদিনের ন্যায় আজ (২৪)জানুয়ারি রাত ৮ঘটিকার সময়ে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যে কোনো ধরনের নাশকতা, অবৈধ অস্ত্র বহন ও বিশৃঙ্খলা প্রতিরোধে এই অভিযান জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিতভাবে যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজি, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন পরীক্ষা করা হচ্ছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লোহাগাড়া থানা অফিসার ইমচার্জ আব্দুল জলিল জানায়, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে—সে লক্ষ্যেই এই তল্লাশি কার্যক্রম চলছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এদিকে পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। স্থানীয়দের আশা, কঠোর নজরদারির ফলে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।


















