*সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০৭ জন মাদক কারবারি ও ০৪ জন চোর গ্রেফতার।*
- Update Time : ০৬:৪২:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ৯৪ Time View

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ৩০/০১/২০২৬ খ্রিঃ রাত ২০.১৫ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারী ক্যাম্প ও সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে ০৭ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। তারা হলেন: ১। মোঃ সাইফুল ইসলাম (৩০), পিতাঃ মিজানুর রহমান, মাতা রেশমা বেগম, স্থায়ী সাং- নাঁচ ছেঙ্গারচর, থানাঃ মতলব উত্তর, জেলাঃ চাঁদপুর, বর্তমান সাং-মিজমিজি কান্দাপাড়া (মফিজুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ, ২। আব্দুল রাজি (২৭), পিতাঃ এরশাদ হোসেন, মাতা- তাসলিমা আক্তার আজল, সাং- কাঞ্চনপুর, ধামঃ রামগঞ্জ, জেলাঃ লক্ষীপুর, বর্তমান সাং- ভূইগড় (হানিফ সাহেবের বাসার ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ, ৩। মোঃ হিরণ (২৫), পিতাঃ মোঃ বাছির, মাতাঃ সাজু বেগম, স্থায়ী সাং- ধামাকান্দি চক বাজার, সাং- নবীনগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান সাং- নিমাই কাশারী বাজার (মসজিদের পিছনে মিলনের বাড়ীর ভাড়াটিয়া), থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ ৪। শ্যামল (২৭), পিতা- বোরহান উদ্দিন, মাতা-পারভীন বেগম, সাং- শিমুলপাড়া বিহারী ক্যাম্প, ৫। শিপন মিয়া (৩৮), পিতা- মৃত হারুন অর রশিদ, মাতা- নফেজা বেগম, সাং- শিমুলপাড়া বিহারী ক্যাম্প, ৬। মোঃ রাহাত (২০), পিতা- মোঃ নাদিম, মাতা- তামান্না, সাং- শিমুলপাড়া বালুর মাঠ বিহারী ক্যাম্প, ৪। মোসাঃ নাজনীন (৩৫), স্বামী- আঃ রহিম, পিতা- মৃত ছোটন, মাতা- মৃত সুফিয়া বেগম, সাং- শিমুলপাড়া বিহারী ক্যাম্প, সর্ব থানা- সিদ্দিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। অতঃপর গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ৩৯,০০০/- টাকা,৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ পুড়িয়া হেরোইন এবং ৫০ গ্রাম গাঁজা তাদের হেফাজত থেকে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিজেদের হেফাজতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি নিয়মিত মামলা রূজু করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকের মামলা রূজু করা হয়েছিল।
এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার তালতলার শাহী মসজিদের সামনে হতে চুরি করা গেলে ০৪ জন চোরকে আটক করা হয়। তারা হলেন: ১। ইয়াসিন(১৮), পিতা- আলমগীর, গ্রাম-পূর্ব বরালী, থানা- সিদ্দিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ ২। মোঃ মাফুজ(১৮), পিতা- মাতাহার সর্দার গ্রাম-হাজী তাহের মাদবরকান্দি, থানা-জাজিরা জেলা-শরীয়তপুর, বর্তমানে- পাইনাদি নতুন মহল্লা, থানা- সিদ্দিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ ৩। মোঃ সাকিবুল হাসান(১৬), পিতা-শেখ গ্রাম কবুতর খোলা, থানা-শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ বর্তমানে- পাইনাদি নতুন মহল্লা, থানা- সিদ্দিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং ৪। আসাদুল ইসলাম শান্ত(১৮), পিতা-আকবর হোসেন, গ্রাম- গুচ্ছগ্রাম, থানা-রামগতি, জেলা-লক্ষ্মীপুর বর্তমানে- পাইনাদী, নতুন মহল্লা থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদের চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক সেবী, মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।




















