০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বস্তির ঈদযাত্রায় জেলা পুলিশের সার্বক্ষণিক নজরদারি

মোঃ মিজান প্রতিনিধি  (চট্টগ্রাম) 
  • Update Time : ০৪:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / ৮১ Time View

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সার্বক্ষণিক নজরদারি জোরদার করেছে চট্টগ্রাম  জেলা পুলিশ । মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত পরিদর্শন, ট্রাফিক ব্যবস্থাপনা তদারকি এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সরাসরি কাজ করছেন জেলা পুলিশ সুপার।

ঈদযাত্রায় যানবাহনের অতিরিক্ত চাপ মোকাবিলা, যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ইতোমধ্যে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মহাসড়কের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে বিশেষ টিম।

এদিকে, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সন্দেহজনক কার্যক্রমের ওপরও কড়া নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি জরুরি সেবা প্রদানে প্রস্তুত রাখা হয়েছে মোবাইল টিম ও টহল ব্যবস্থা।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের পদক্ষেপ গ্রহণে তারা বদ্ধপরিকর।

Tag :

Please Share This Post in Your Social Media

স্বস্তির ঈদযাত্রায় জেলা পুলিশের সার্বক্ষণিক নজরদারি

Update Time : ০৪:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬