০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল নিরাপত্তায় নতুন ভরসা লোহাগাড়ায় সাইবার হেল্প জোন

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম) 
  • Update Time : ০৯:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ৪০ Time View

লোহাগাড়া উপজেলায় ক্রমবর্ধমান সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণার ঝুঁকি মোকাবেলায় গড়ে উঠেছে “লোহাগাড়া সাইবার হেল্প জোন” নামে একটি প্রতিষ্ঠান । ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতারণা, আইডি হ্যাকিং, অনলাইন হয়রানি ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধে স্থানীয়দের পাশে দাঁড়াতে এই হেল্প জোন কাজ শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেসবুক আইডি হ্যাক, মোবাইল ব্যাংকিং প্রতারণা, ভুয়া লিংকের মাধ্যমে তথ্য চুরি, অনলাইন ব্ল্যাকমেইলসহ নানা ধরনের সাইবার অপরাধ দিন দিন বাড়ছে। এসব সমস্যায় অনেকেই কোথায় যাবেন বা কীভাবে সমাধান পাবেন তা বুঝতে না পেরে বিপাকে পড়েন। এই পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধি ও তাৎক্ষণিক সহায়তা দিতে এগিয়ে এসেছে লোহাগাড়া সাইবার হেল্প জোন।

হেল্প জোনের প্রতিনিধিরা জানান, ভুক্তভোগীদের অভিযোগ শোনা, প্রয়োজনীয় পরামর্শ দেওয়া, প্রাথমিকভাবে সমস্যার সমাধান করার চেষ্টা এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগে সহায়তা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

তারা আরও জানান, সাধারণ ব্যবহারকারীদের অসতর্কতার কারণেই অধিকাংশ সাইবার অপরাধ সংঘটিত হচ্ছে। তাই অপরিচিত লিংকে ক্লিক না করা, ব্যক্তিগত তথ্য গোপন রাখা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং দ্বি-স্তর বিশিষ্ট নিরাপত্তা (Two-factor authentication) চালু রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এতে করে সাধারণ মানুষ সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতন হবে এবং প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনাও কমে আসবে।

সাইবার হেল্প জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কেউ সাইবার সংক্রান্ত যেকোনো সমস্যায় পড়লে তাদের সাথে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন। তারা সবসময় মানুষের পাশে থেকে নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ডিজিটাল নিরাপত্তায় নতুন ভরসা লোহাগাড়ায় সাইবার হেল্প জোন

Update Time : ০৯:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬