১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনিতে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন সমাজসেবক ও (চেয়ারম্যান পদপ্রার্থী )আওছাবুর রহমান

মোঃ আব্দুল্লাহ আল মামুন সাতক্ষীরা জেলা প্রতিনিধি
  • Update Time : ০৯:১৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ১০৪ Time View

তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশাশুনির খরিয়াটি গ্রামের যুবকদের মাঝে খেলার জার্সি বিতরণ করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আওছাবুর রহমান-এর নিজ বাসভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে খরিয়াটি গ্রামের যুবকদের হাতে এই জার্সি তুলে দেওয়া হয়।

জার্সি বিতরণকালে সমাজসেবক আওছাবুর রহমান বলেন:

“যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। গ্রামীণ জনপদে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এবং খেলাধুলার পরিবেশ বজায় রাখতে আমাদের এই ধরনের সহযোগিতামূলক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।”

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খরিয়াটি গ্রামের ক্রীড়ামোদী যুবকেরা উপস্থিত ছিলেন। সমাজসেবকের নিজস্ব বাসভবনে এসে জার্সি হাতে পেয়ে স্থানীয় যুবকরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং এই মহতী উদ্যোগের জন্য উনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন

Tag :

Please Share This Post in Your Social Media

আশাশুনিতে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন সমাজসেবক ও (চেয়ারম্যান পদপ্রার্থী )আওছাবুর রহমান

Update Time : ০৯:১৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬