০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাকোপে মাই টিভির প্রতিনিধি পরিচয়দানকারী ভূয়া সাংবাদিক আটক  ‎

‎শিপন খলিফা,দাকোপ প্রতিনিধি
  • Update Time : ০৫:২১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ২৮ Time View

‎খুলনার দাকোপে মাই টিভির উপজেলা প্রতিনিধি পরিচয়দানকারী শহিদুল পাড়(২৪) নামে এক ভূয়া সাংবাদিক আটক হয়েছে। সে দীর্ঘদিন যাবৎ মাই টিভির ভূয়া পরিচয়পত্র ও লোগোযুক্ত ভুম ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো।

‎গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদর চালনা ডাকবাংলো মোড় থেকে দাকোপ থানা পুলিশ তাকে আটক করে। আটক ব্যক্তি উপজেলার কামারখোলা ইউনিয়নের জয়নগর গ্রামের ইসমাইল পাড়ের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় মাই টিভির খুলনা বিভাগিয় প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক বাদি হয়ে দাকোপ থানায় মামলা দায়ের করেছেন। যা দাকোপ থানার মামলা নং ১২ তাং ২৭/০৭/২৬। এ বিষয়ে মাই টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক জানান, শহিদুল দীর্ঘদিন যাবৎ মাই টিভির ভূয়া পরিচয়পত্র ও লোগোযুক্ত বুম ব্যবহার করে মানুষের সাথে প্রতারনা করে আসছিলো। এ সংবাদ জানতে পেরে তাকে ধরার জন্য তার উপর নজর রাখছিলাম। তারই অংশ হিসাবে সোমবার তাকে চালনা ডাকবাংলো মোড় থেকে মাই টিভির ভূয়া পরিচয়পত্র ও লোগো বুমসহ আমার টিম মিলে আটক করে পুলিশের কাছে সোর্পদ করি। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছি।

‎এ ব্যাপারে দাকোপ থানা পুলিশ পরিদর্শক (ওসি) শেখ খায়রুল বাশার বলেন, মাই টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধির অভিযোগের ভিত্তিতে শহিদুল ইসলাম নামে এক ভূয়া সাংবাদিককে আটক করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

দাকোপে মাই টিভির প্রতিনিধি পরিচয়দানকারী ভূয়া সাংবাদিক আটক  ‎

Update Time : ০৫:২১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬