০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুইমারায় কৃষি প্রণোদনার উদ্বোধন, ৩০০ কৃষকের হাতে বীজ ও সার তুলে দিলেন ইউএনও

দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধি
  • Update Time : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ১৯ Time View

খাগড়াছড়ির গুইমারায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় গুইমারা উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার মো. রেজাউল করিম-এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তোফায়েল আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি মিসকাতুল তামান্না।

২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার ৩০০ জন কৃষককে উন্নতমানের সাত ধরনের গ্রীষ্মকালীন (উফশী ও হাইব্রিড) শাকসবজির বীজের পাশাপাশি ১৫ কেজি ডিএপি এবং ১৫ কেজি এমওপি (পটাশ) রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিসকাতুল তামান্না কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, সুষম সার প্রয়োগ এবং নিরাপদ সবজি উৎপাদনে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উৎপাদনে কোনো ধরনের সমস্যা দেখা দিলে কৃষকদের দ্রুত মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, যাতে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা পাওয়া যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা কৃষক দলের সভাপতি সাহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান, বেলায়েত ভূইয়া, সোলেমান, তুহিন চাকমা ও উক্যাচিং মার্মা, স্থানীয় সাংবাদিক, উপকারভোগী কৃষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচি মাঠপর্যায়ের কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলতে এবং স্থানীয় বাজারে সবজির উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক পরিচর্যা ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকরা এই সহায়তার সর্বোচ্চ সুফল ভোগ করতে পারবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

গুইমারায় কৃষি প্রণোদনার উদ্বোধন, ৩০০ কৃষকের হাতে বীজ ও সার তুলে দিলেন ইউএনও

Update Time : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬