০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে বিনামূল্যে প্রাণিসম্পদ টিকাদান কর্মসূচি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শেখ মেহেদী হাসান 
  • Update Time : ০৯:৫৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ২০ Time View

জলবায়ু সহনশীল কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নে বাস্তবায়নাধীন Climate Action at Local Level (CALL) প্রকল্পের আওতায় গরুর ক্ষুরা (FMD) এবং ছাগল-ভেড়ার পিপিআর (PPR) রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রকল্পটি Global Alliance for Improved Nutrition (GAIN)-এর অর্থায়নে এবং Local Environment Development and Agriculture Resource Society (LEDARS)-এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে।

কর্মসূচিতে এলাকার গরু, ছাগল ও ভেড়াকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়। এ উদ্যোগের মাধ্যমে প্রাণিসম্পদের সংক্রামক রোগ প্রতিরোধ, খামারিদের আর্থিক ক্ষতি হ্রাস এবং নিরাপদ ও টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিস, শ্যামনগরের বাবু পবিত্র কুমার মণ্ডল (LFA), নুরনগর ইউনিয়নের মো. মাসুম বিল্লাহ (ভ্যাকসিনেটর), বাবু অসীম কুমার মণ্ডল (AIT) এবং সাংবাদিক মো. তোফাজ্জেল হোসেন।

সমগ্র কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন প্রজেক্ট অফিসার উম্মে সালমা, মোছা. সালমা খাতুন ও অনুপ কুমার মণ্ডল (FF), CALL প্রকল্প।

উপস্থিত কর্মকর্তারা জানান, গরুর ক্ষুরা ও ছাগল-ভেড়ার পিপিআর বাংলাদেশের প্রাণিসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর সংক্রামক রোগ। নিয়মিত টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এসব রোগের প্রকোপ কমানো, প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের অর্থনৈতিক ক্ষতি হ্রাস করা সম্ভব। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শ্যামনগরে বিনামূল্যে প্রাণিসম্পদ টিকাদান কর্মসূচি

Update Time : ০৯:৫৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬